• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত ৩৪৫ প্রজাতির বিরল বৃক্ষের সংগ্রহ দেখতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের ঐতিহ্যেবাহী কম্বল তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান– জরিমানা আদায় সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

আজ ১১ নভেম্বর ২০২৬ খ্রি. বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

গ্যাস সিলিন্ডারের মজুদ তথ্য গোপন করে অবৈধ মজুদ করা, নির্ধারিত দামের বেশি নেওয়া, এলপিজি গ্যাসের বিস্ফোরকের লাইসেন্স না থাকা, মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ছোয়া স্টোরের মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং মেসার্স নাফিউ এন্ড সজীব ট্রেডার্সের মালিক মো: ইয়াসিন আলীকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়াও বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী এসআরবি-১২ এঁর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category