• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত ৩৪৫ প্রজাতির বিরল বৃক্ষের সংগ্রহ দেখতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের ঐতিহ্যেবাহী কম্বল তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান– জরিমানা আদায় সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে,
বুধবার (১১নভেম্বর-২০২৬খ্রি.) সকালে সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে সকলে মিলে সহযোগী করবেন। আপনারা কৃষকদের সবসময় ভালো বাসবেন। প্রথম অগ্রাধিকার পাবেন কৃষক। সার নিয়ে কেউ কৃত্রিম সংকট করার চেষ্টা করবেন না।
সুষ্ঠু ভাবে নিয়ম মেনে সঠিক দামে প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি করবেন। সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ভালেবাসতেন কৃষকদের পাশে থাকতেন। তিনি আরও বলেন, কেউ সার নিয়ে ফ্যাসিসদের মত দূর্নীতি করবেন না। যদি কেউ সার নিয়ে কেলেংকারী বা ছিনিমিনি খেলার চেষ্টা করেন তাহলে আপনার /আপনাদের ডিলারশীপ থাকবে না এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেনএবং স্বাগত বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা, অতিরিক্ত জেলা উপ-পরিচালক (পিপি) আনোয়ার সাদাত, বিএডিসি সিরাজগঞ্জ এর যুগ্ম-পরিচালক (সার) মোঃ কামরুজ্জামান সরকার, সিরাজগঞ্জ বিএফএ জেলা ইউনিটের সভাপতি মোঃ ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের রানা, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,কৃষকদলের কেন্দ্রীয় কমিটি প্রকাশনা সম্পাদক কৃষিবিদ খালেদ ইবনে ফজলে (সবুর), জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস,এম নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান প্রমুখ। এসময়ে জেলার নবনিয়োগ প্রাপ্ত সকল সার ডিলারগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category