সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ) এর ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ-
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার এই শ্লোগান নিয়ে -সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ) এর ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অতিথিদেরনফুলেল শুভেচ্ছা ও স্মারক সন্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শনিবার(১৪নভেম্বর-২০২৬) সন্ধ্যারাতে সিরাজগঞ্জ জেলা শহরের পৌরসভা রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মাদ রায়হানুল ইসলাম, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান লালন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সহ- সভাপতি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, উপদেষ্টা এস.এম. রঞ্জু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমএফ এর সভাপতি আজাদ রেহমান এবং সঞ্চালনা করেন – সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রানা ও সাংগঠনিক সম্পাদক ইমন।