• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স খান ফুডস প্রোডাক্টের মালিক মো: ইমন খানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন- রফিকুল ইসলাম আসন্ন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন-লুৎফর রহমান ভূঁইয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে-সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭নভেম্বর-২০২৬খ্রি.) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, সিরাজগঞ্জ জেলা শহরের পৌরভাসানী মিলনায়তন সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলপূর্বক এক সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীরা বলছেন আমাদের আপা ডিসেম্বরে দেশে আসবেন। আপা যদি কর্মীদের ভালোবাসতেন, তাহলে তার আত্মীয়-স্বজন নিয়ে বিদেশে পারি জমাতেন না। আপনারা বলছেন আপা আসবে, আর আমরা বলছি আপনাদের আপা’কে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের আপা অনেক লুট-পাট করেছে, দেশের হাজার হাজার মানুষকে নাটক সাজিয়ে খুন করেছে, তথাকথিত বিচারের নামে ও খুন করেছে, অনেকে গুম করেছে, মানবতা বিরোধী অপরাধ করছে- লুটপাট করে,কেলেংকারী আর চুরি দেশের বারোটা বাজিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ চায় তিনি যত অপকর্ম করেছেন সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হবে। তাকে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশে’র মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। এসময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আহসান হাবীব উজ্জল, যুগ্ন-আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল, আব্দুল মতিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category