• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন- সাবেক এমপি এম,আকবর আলী বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১ তম, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১ তম, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক মির্জা মোরাদুজ্জামানের ৩১ তম, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মালসাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিএ কোরআন শরিফ বিতরণ ও কবর জিয়ারত এবং বৃক্ষ রোপন, ও
বাদ জোহর মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সর্বজন শ্রদ্ধেয় এই নেতার ৩১তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ ও মরহুমের পরিবার বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। এরই অংশ হিসেবে মালসাপাড়া পৌর কবরস্থান প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ও মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ডা. এম এ লতিফ এর সভাপতিত্বে ও মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব আখতারুজ্জামান আখতার ফকির এর সঞ্চালনায়, এসময়ে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুম মির্জা মোরাদুজ্জামানের জ্যেষ্টপুএ মির্জা মোস্তফা জামান। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌর মেয়র, সিনিয়র সহ-সভাপতি এ্যাড মোকাদ্দেস আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,সদর থানা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের আহবায়ক এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদ আহ্বায়ক নব কুমার কর্মকার, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওহেদুজ্জামান মিনু,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান,সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জি,এস শফিউল আলম ডলার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু,
অনুষ্ঠানের সভাপতি ডাঃ এম এ লতিফ বলেন, মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন একজন সৎ, জনদরদি ও গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ ও জনগণের প্রতি নিবেদিত কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি। তাঁর স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category