• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্লাস্টিক-পলিথিনের বিকল্প পাটের ব্যাগে বৃক্ষ উপহার, পরিবেশ রক্ষায় নাটোরে মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত নারীর নেতৃত্ব ও কমিউনিটি পরিবর্তনে অবদান রাখায় ১০জন Champion CSP ও ২জন CSO সভাপতিকে সম্মাননা প্রদান সিরাজগঞ্জ পৌরএলাকার ১২নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহের উদ্বোধন সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় কামারখন্দ উপজেলা ৭-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলাকে পরাজিত করে উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ অনূর্ধ্ব-১৪ এর উদ্বোধন মোঃ মোফাক-খারুল ইসলাম, পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময়

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় কামারখন্দ উপজেলা ৭-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলাকে পরাজিত করে

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়
দ্বিতীয় দিনের খেলা

মোঃ হোসেন আলী ছোট্ট : ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে ইতিমধ্যেই
উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

সোমবার (০৯ নভেম্বর) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। খেলায় মুখোমুখি হয় কামারখন্দ উপজেলা

বনাম চৌহালী উপজেলা। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন,সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ অন্যন্যরাও আরো উপস্থিত ছিলেন। এ সময়ে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলায় কামারখন্দ উপজেলা ৭-০ গোলের বিশাল ব্যবধানে চৌহালী উপজেলাকে পরাজিত করে তিনটি ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড সৃষ্টি করেছে কামারখন্দ উপজেলা। কামারখন্দ উপজেলার অধিনায়ক ফরিদুল ও রুম্মন তিনটি করে গোল করে হ্যাটট্রিক করলেও অধিনায়ক ফরিদুল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category