• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স খান ফুডস প্রোডাক্টের মালিক মো: ইমন খানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন- রফিকুল ইসলাম আসন্ন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন-লুৎফর রহমান ভূঁইয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে’র আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজে’র আয়োজনে,সিরাজগঞ্জের গর্বিত কৃতিসন্তান উপমহাদেশের কিংবদন্তি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে -বিশেষ দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার(১৭নভেম্বর-২০২৬খ্রি.) সকাল ৮টায় মাওলানা ভাসানী কলেজের শিক্ষক কমন রুমে- উক্ত অনুষ্ঠানে, মওলানা ভাসানী কলেজে’র ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এ মৃত্যু বার্ষিকী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্যে বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া উত্তর পাড়ায় তার জন্মস্থান। তিনি সিরাজগঞ্জের গর্বিত কৃতিসন্তান, বাংলাদেশ তথা ল্যাটিন আমেরিকার গৌরব গাঁথার ইতিহাস রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক -শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
স্বাগত বক্তব্যে রাখেন, মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সিরাজ উদ্দিন। অতিথি আলোচকগন অবিসংবাদিত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলন ও মেহনতী মানুষের অধিকার আদায় সংগ্রামের জীবনীর উপর জ্ঞান গর্ভ আলোচনা করেন।
এসময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল,সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার আহবায়ক এস,এম, জুয়েল রানা, মওলানা ভাসানী কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category