• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স খান ফুডস প্রোডাক্টের মালিক মো: ইমন খানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন- রফিকুল ইসলাম আসন্ন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন-লুৎফর রহমান ভূঁইয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট –সিরাজগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’। সংগঠনটি এ উপলক্ষে সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জ এর আয়োজনে নবগঠিত সংগঠনের আত্মপ্রকাশ ও অভিষেক
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান এর মধ্যে দিয়ে শুরু করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠান সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জের সভাপতি জুবায়ের জিকো”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম জয় এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কার্যনির্বাহী কমিটির ভবিষ্যত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ভবিষ্যতের বেগবান উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতির চর্চা জোরদার করা অত্যন্ত জরুরি। আমাদের শিশু-কিশোর ও যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে হলে শুদ্ধ, পবিত্র ও পরিশীলিত সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটাতে হবে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ
এ ধরনের আয়োজন সিরাজগঞ্জ -এর সাংস্কৃতিক অঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, আজ যে সংগঠনটি সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জ নামে আত্মাপ্রকাশ করতে যাচ্ছে আমি আশা করছি এই নতুন সংগঠনটি সমাজ থেকে সকল ধরনের অন্যায়, কুসংস্কার ও প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করতে সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে এবং দেশীয় সংস্কৃতির শেকড় শক্ত করতে সুস্থ ধারার সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামসুল আলম স্বপন, নজরুল একাডেমি সিরাজগঞ্জের রায়হান কবির মিঠু, সহ – বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category