• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল এনায়েতপুর ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য জাহিদ হোসেন জহুরুলএঁর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদান হোসেনপুর বাগানবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত আজ সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার সম্পাদকের পিতা আব্দুস সামাদ সরকারের ২৪তম মৃত্যুবার্ষিকী সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- “রপ্তানি মুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সদর সিরাজগঞ্জের সহযোগিতায়-
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চত্বরে এক বর্নাঢ্য র‍্যালি ও রংবেরঙের বেলুন, আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত এবং বেলুন উড্ডয়ন করে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। উক্ত আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃএ.কে.এম.আনোয়ারুল হক এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ আমির হামজা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মেজবাহ এর সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মনজুরে মওলা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ তাসলিমা জান্নাত, সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ রাকিবুল হাসান রাকিব প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের জেলা প্রশিক্ষণ অফিসার ডাঃ মোহাম্মদ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আজমল হুদা তপন, উপ-পরিচালক কৃত্রিম প্রজজন কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ, ভেটেরিনারি অফিসার ডাঃ তাপস কান্তি, সহ অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ‘উত্তরণ’ এনজিও মোঃ সাইদুর রহমান, শাহানাজ বেগম, এফ আইভি ডিবি এর আশিষ কুমার সহ- অন্যন্যরা উপস্থিত ছিলেন। এসময়ে ২৬ টি স্টল অতিথি বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ দর্শনার্থী প্রাণি সম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন উদ্যাক্তা, সাংবাদিকগণ, সাধারণ মানুষদের একাংশ উপস্থিত ছিলেন। স্টল গুলোর মধ্যে অনেকে সলপ গোল এন্ড সাদেক দইঘর এর প্রোপাইটার মোঃ আব্দুল মালেক খান সহ -অন্যান্য স্টলের স্বত্তাধিকারীগণ সপ্তাহ ব্যাপী মেলায় অংশগ্রহণ করেন। সকল স্টলের স্বত্বাধিকারগণকে সনদপত্র ও সন্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ,গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার,উন্নত ব্যবস্থাপনা ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা করতে কনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category