• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত রহমতগঞ্জ বটতলা মোড়ে চা চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই এর শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। ভিক্টোরিয়া হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category