• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ 

সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ

আজিজুর রহমান মুন্না-
ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে
উক্ত বকনা বাছুর বিতরণ কার্যক্রম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম সহ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিরাজগঞ্জ জেলা শাখা’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর ও তাঁর টিম। জানা যায় যে, সদর উপজেলার সিরাজগঞ্জ পৌরএলাকার, খোকশাবাড়ি, ছোনগাছা, কাওয়াকোলা, মেছড়া, কালিয়া হরিপুর এবং সয়দাবাদ ইউনিয়নের ৩২ জন জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলেরা বকনা বাছুর নিয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category