• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ 

সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ২ জেলের কারাদণ্ড

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ইলিশ মাছ শিকার করার দায়ে ২ জেলের কারাদণ্ড

আজিজুর রহমান মুন্না—-
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং অবৈধ কারেন্ট জালগুলো আগুন জ্বালিয়ে ধ্বংস করার পর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

রবিবার (৩ নভেম্বর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
এসময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আরমান হায়দার , সিরাজগঞ্জ জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক , জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার , সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।
মোবাইল কোর্টে আটককৃত ২ জেলেকে ২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
উক্ত অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম এবং নৌ-পুলিশ, সিরাজগঞ্জের এসআই মোঃ জমশেদ আলী ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category