ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
মোঃ হোসেন আলী ছোট্ট — জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্হিত ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কার্যালয়ের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। এসময়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এসময়ে উপস্থিত ছিলেন অভিযান চলাকালে জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকা-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো: জিহাদকে ১০,০০০ টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ. ছালামকে ১০,০০০ টাকা সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।