রহমতগঞ্জ বটতলা মোড়ে চা চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ পৌরএলাকার ৪নং ওয়ার্ড (রহমতগঞ্জ+ সয়াধানগড়া) রহমতগঞ্জ বটতলা মোড়ে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সাথে এক মতবিনিময়সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা রাতে রহমতগঞ্জ বটতলায় বাবু চায়ের দোকান পাশে এই
অনির্ধারিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং চা চক্র অংশ গ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এসময়ে পৌর বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস এর স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ। এসময়ে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক হেলাল, বুলবুল আহমেদ, হারুনার রশিদ হারুন, মঞ্জুর আলম-সাবেক (প্রোঃ ভিপি), ওয়ার্ড ছাত্রদলের সাবেক নেতা আরিফ হোসেন, রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোঃ কোরবান আলী, সাবেক ফুটবলার মাহমুদুল হাসান খোকন, সাবেক ফুটবলার ও পঞ্চায়েত কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, সদস্য ও সংগঠক, সাহিত্যমনা শাহরিয়াল রোমেল, লালপাতা পত্রিকার সম্পাদক ও পঞ্চায়েত কমিটির সদস্য রফিকুল ইসলাম কালা, রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য, আব্রাহাম লিংকন, সোহানুর রহমান সোহান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য সুলতান তালুকদার সহ অন্যান্যরা এবং স্থানীয় জনসাধারণের একাংশ উপস্থিত ছিলেন।