• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ওয়াসিম সেখ –
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বারুপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম (৪৬), জয়দল (৫৫), ইদ্রিস আলী (৫০) ও মো. আসলাম ব্যাপারী (২৬)। তাদের মধ্যে রবিউল ইসলাম ও ইদ্রিস আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলায়, জয়দলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এবং আসলাম ব্যাপারীর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category