• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ১১দলীয় ঐক্যের গণসমাবেশ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ আগস্ট ২৬)বিকাল ৫টায় শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ১১দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতা কর্মির উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতা কর্মিরা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে দাবীতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে। এর আগে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম। জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সদর থানা আমির এ্যাডঃ নাজেম উদ্দিন, পৌর আমির মোঃ আব্দুল লতিফ, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা আমজাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) জেলা আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্র নিয়ন্ত্রিত শিবির শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category