• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

জি,এম স্বপ্না,সলঙ্গা :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে যুব র‌্যালি,আলোচনা সভা,ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে উৎসাহিত করার লক্ষ্যে ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category