• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে খোঁজ খবর এবং শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

আজিজুর রহমান মুন্না—
সরকারি-বেসরকারি উন্নয়ন উদ্যোগের সমন্বয়ে প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যাশা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন। রায়গঞ্জ উপজেলায় সরকারি টিআর ও কাবিখা প্রকল্প, দু’টি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জানার জন্য সরেজমিনে পরিদর্শন করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬ খ্রি.) রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকায় ব্র্যাক অফিসের আওতাধীন ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি’র সদস্যদের বাড়ি ও ব্র্যাক এলাকা অফিস পরিদর্শন করা হয় । পরে গুড নেইবারস অফিসে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ শাহাদাত হুসেইন এবং সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ আনিসুর রহমান,এনজিও ফেডারেশন সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি ও ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ ।
মাঠপর্যায়ে ব্র্যাকের ইউপিজি সদস্যদের জীবনমানের পরিবর্তন, আর্থসামাজিক অগ্রগতি ও স্বাবলম্বী হয়ে ওঠার গল্প প্রত্যক্ষ করা ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন উল্লেখ করেন, ইউপিজি কর্মসূচি’র কার্যকর কৌশল ও অভিজ্ঞতা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগানো যেতে পারে। টেকসই উন্নয়ন শুধু কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণই পারে প্রান্তিক মানুষের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category