• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির! কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সিরাজগঞ্জে এবার শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার(২ জুন) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি এ অভিনন্দন ও ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, বিগতদিনে আমরা লক্ষ্য করেছি প্রতিটি ঈদের আগে গরু চুরি, মহাসড়কে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতো এবং ঈদের পর পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, বাড়িঘর ভাংচুরের মত ঘটনা ঘটতো।কিন্ত এবার বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম ঈদ উল আযহা শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে। সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির কারনে ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে ব্যবসা বানিজ্য করেছেন। মহাসড়কে গরু চুরি, ছিনতাই ডাকাতি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত হয়নি। এজন্য তিনি জেলা বিএনপির এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category