• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কামারখন্দ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অ্যাডমিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল শাহাদাতের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের মাঝে ফলজ চারা বিতরণ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে দশ লাখ টাকা প্রদান করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কন্যাদায়গ্রস্ত পিতার চোখের জল মুছলেন হাজী মোঃ আব্দুস সাত্তার আজ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চুর শুভ জন্মদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- — ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও উৎসব মুখর পরিবেশে
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঋণের চেক বিতরণ, এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ জুলাই) সকাল টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে
রং বে-রঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে কালেক্টরেট চত্বর বর্ণাঢ্য র‍্যালিটি এসে শেষ হয়.। এরপর শহীদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু করা হয় ।

আলোচনা সভার শুরুতে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) সিরাজগঞ্জ এর উপ -পরিচালক মোঃ জিহাদ খান। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জের
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম ( বার), সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মোঃ শাহিনুর ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) সিরাজগঞ্জ এর উপ পরিচালক মোঃ জিহাদ খান, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি এবং সমবায়দের প্রতিনিধি মোঃ নুরুল হক, প্রমুখ,

এসময়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ৬ জুলাই পালনের মূল তাৎপর্য হলো, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা, দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য কে ধারণ করে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। প্রতিটি গ্রামই হচ্ছে বাংলাদেশের মূল চালিকাশক্তি। প্রতিটি গ্রামের উন্নয়নমূলক কাজের প্রতি খেয়াল রাখতে হবে। পল্লী উন্নয়ন কে অগ্রাধিকার দিয়ে, সরকারের এই উদ্যোগ প্রমাণ করে, বিএনপি নেতৃত্বাধীন সরকার শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে টেকসই ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
আলোচনা সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category