• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
শাহজাদপুর জামিরতায় প্রযুক্তিনির্ভর ভিশন সেন্টার উদ্বোধন করলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কাজিপুর উপজেলার ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে ১৪টি হুইলচেয়ার, দৃষ্টি সমস্যার জন্য ১জন বিশেষ দৃষ্টি সসম্পন্ন চশমা এবং ২জন শ্রবণ সমস্যার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হেয়ারিং এইড প্রদান সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এর বৃক্ষরোপণ আগামী ৩১ অক্টোবর সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাত করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইচ গেট সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সিরাজগঞ্জে এবার শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার(২ জুন) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি এ অভিনন্দন ও ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, বিগতদিনে আমরা লক্ষ্য করেছি প্রতিটি ঈদের আগে গরু চুরি, মহাসড়কে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতো এবং ঈদের পর পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, বাড়িঘর ভাংচুরের মত ঘটনা ঘটতো।কিন্ত এবার বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম ঈদ উল আযহা শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে। সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির কারনে ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে ব্যবসা বানিজ্য করেছেন। মহাসড়কে গরু চুরি, ছিনতাই ডাকাতি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত হয়নি। এজন্য তিনি জেলা বিএনপির এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category