• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে এডুকেটিভ নেটওয়ার্ক সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সাইদুর রহমান বাচ্চু   সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে বনলতা সুইটস এন্ড বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন উল্লাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা ও ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন।
রাজনীতির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগের খবরে উল্লাপাড়া উপজেলা ও জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সিরাজগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category