• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

উন্নয়নের মধ্য দিয়েই মান্নান তালুকদারকে স্মরণ করতে চাই -ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
oplus_0

উন্নয়নের মধ্য দিয়েই মান্নান তালুকদারকে স্মরণ করতে চাই: ইকবাল হাসান মাহমুদ টুকু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বলেন, মান্নান তালুকদারের স্বপ্ন পূরণ এবং তাঁর শুরু করা কাজগুলো সম্পন্ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মান্নান ভাই আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর আদর্শ ও স্বপ্ন আমাদের সামনে পথ দেখাচ্ছে। ছোট ভাই হিসেবে তাঁর রেখে যাওয়া দায়িত্ব পালনের চেষ্টা করব। তিনি যেসব উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

নিজের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এ খাতে সব সময় সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হয়। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সর্বদা প্রস্তুত থাকতে হয়।

রায়গঞ্জের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসী সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি দেশে গ্যাসের সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেলে রায়গঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক ও স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, রায়গঞ্জের যেকোনো উন্নয়নমূলক প্রয়োজনে তিনি পাশে থাকবেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমেই মরহুম আব্দুল মান্নান তালুকদারের স্মৃতির প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং জেলা বিএনপির সদস্য ও মরহুম আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিন ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান এবং জনকল্যাণমূলক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category