• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
শাহজাদপুর জামিরতায় প্রযুক্তিনির্ভর ভিশন সেন্টার উদ্বোধন করলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কাজিপুর উপজেলার ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে ১৪টি হুইলচেয়ার, দৃষ্টি সমস্যার জন্য ১জন বিশেষ দৃষ্টি সসম্পন্ন চশমা এবং ২জন শ্রবণ সমস্যার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হেয়ারিং এইড প্রদান সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এর বৃক্ষরোপণ আগামী ৩১ অক্টোবর সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাত করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইচ গেট সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
দেশীয় পণ্য কিনে হই ধন্য” এই শ্লোগান নিয়ে-
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে- জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়। শনিবার (১৮ জুলাই) সকাল১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মিরপুরে নবনপ তাঁত উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের গর্বিত কৃতিসন্তান- বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি- বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, একটি দল স্বাধীনতার একমাত্র মালিক হয়ে গিয়েছিলো। এক সময় বাংলাদেশের সম্পদ দিয়ে পাকিস্তানের রাজধানী গড়ে উঠেছিল। তিনি আরও দাবি করেন, আওয়ামীলীগের শাসনামলে দেশের তাঁত, চা ও পাটশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আমলে জাতীয় জুটমিল সচল ছিল এবং সেখানে কর্মরত শ্রমিকের ভালোভাবে জীবনযাপন করতেন। পরবর্তী সময় আওয়ামীলীগ সরকার আমলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে হাজারও শ্রমিক কর্মসংস্থান হারায় এবং দেশের অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকেমপুনরুজ্জীবিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। দক্ষ জনবল তৈরির পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এমপি মোঃ শরিফুল আলম তিনি বলেন, সিরাজগঞ্জে শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টি করা গেলে সিরাজগঞ্জ জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং তাঁতশিল্প আবারও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, সোহাগপুর, তামাই, বেজগতি, কাজিপুর, রায়গঞ্জের পাঙ্গাসী, ধানগড়া ও উল্লাপাড়াসহ জেলার বিভিন্ন তাঁতপল্লী এখনও উন্নতমানের তাঁতবস্ত্র উৎপাদনের জন্য পরিচিত। এসব অঞ্চলের তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।
এঅনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্ত (বিপিএম বার), সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জায়েদ আলম প্রমুখ এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম খান, দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নারী-পুরুষগণ, বিভিন্ন পেশাজীবি মানুষ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category